দুধ দিয়ে গোসল
বোয়ালমারীতে মেয়েকে ছাড়িয়ে এনে দুধে গোসল মায়ের
ফরিদপুরের বোয়ালমারীতে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে প্রকাশ্যে বাজারে দুধ দিয়ে গোসল করিয়েছেন এক মা। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।